ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর ৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য জবি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য সিরাজগঞ্জে তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই মক্কা চুক্তি সৌদিকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে না, দাবি ইরানের সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি জানালেন নাহিদ ইসলাম কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাত মাস যোগাযোগ নেই, উদ্বিগ্ন পরিবার মন্ত্রিত্ব স্থায়ী নয়, গুঞ্জনের জবাবে বললেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরিতে এডাস্টে আন্তর্জাতিক সেমিনার

সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরিতে এডাস্টে আন্তর্জাতিক সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারটির শিরোনাম ছিল “বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল থ্রু ভিএলএসআই: টুওয়ার্ডস এ সেমিকন্ডাক্টর-রেডি বাংলাদেশ”।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক এসবিট ইনক-এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও এবং সিলিকন ভ্যালিভিত্তিক একটি স্টেলথ-মোড এআই সিস্টেম কোম্পানির প্রকৌশল পরিচালক ড. জাহাঙ্গীর দেওয়ান। তিনি ভিএলএসআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, চিপ ডিজাইন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি দেশকে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইইই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস.এম. মোস্তফা আল মামুন এবং স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক খান। এছাড়া সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিক-উজ-জামান আতিকের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদ। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেমিনারটি বাংলাদেশকে ভবিষ্যতে একটি সেমিকন্ডাক্টর-প্রস্তুত দেশ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরিতে এডাস্টে আন্তর্জাতিক সেমিনার

আপডেট সময় : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬