ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারের সাড়ে পাঁচ মাসের কার্যক্রমের সমালোচনা যারা করছেন, তা সম্পূর্ণ হিংসা ও বিদ্বেষপ্রসূত। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল-২৬ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি নতুন সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠীর ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রশাসনের কার্যকারিতা প্রসঙ্গে নুর বলেন, প্রশাসনকে জনবান্ধব হতে হবে যেন সাধারণ মানুষ কোনো হয়রানির শিকার না হন। প্রবাসীদের ভোগান্তি কমাতে দ্রুত 'প্রবাসী কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মচারীদের বেতন গ্রেড আপগ্রেড করার দাবিকে তিনি যৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বলেন, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে তারপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে তা বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ এবং এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আটটি বিভাগে আটটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মো. আব্দুল খালেক, তাসলিমা আখতার, বদরুল আলম সবুজ, ডা. সাকিব শাহরিয়ার এবং মনজুরুল ইসলাম মঞ্জু।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সচিবালয় ঘেরাও কর্মসূচি সমর্থনযোগ্য নয়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

আপডেট সময় : ০২:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬