সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় এক তেল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জিন্নাহ সরকার নামের ওই ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন হাতুড়িপেটা করে তার কাছে থাকা ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল আলোকিত বাংলাদেশকে জানান, তারা ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























