ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী নাসার মহাকাশ অভিযানে নেতৃত্বে বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফাইনাল: লাইফ ওয়ে ক্লাব ৩-০ গোলে চ্যাম্পিয়ন রামগতিতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষতি ছায়ানটে গান ও নৃত্যে বর্ষামুখর শ্রাবণসন্ধ্যার মনোজ্ঞ আয়োজন ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া ওভারটেকিংয়ে ঝরল ৯ প্রাণ গায়ে হলুদের কেনাকাটা করতে বেরিয়ে নিখোঁজ গাজীপুরের সুশান্ত থাইল্যান্ডের স্কুলে কিশোরের গুলিতে ৯ জনের মৃত্যু কাজের সংখ্যা কম হলেও অভিনয়েই তুষ্ট তানজিকা আমিন প্রথমবারের মতো সার্বিয়া সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বলিউড অভিনেত্রী কাজল ৫২ বছর বয়সেও নিজের সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতি অটুট রেখেছেন। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের পথচলায় এখন নিয়মিত বড় পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও, বেছে বেছে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে তিনি সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

দুই সন্তানের জননী হওয়ার পাশাপাশি পরিবার, ব্যক্তিগত জীবন ও অভিনয়—সবকিছু সামলেও কাজলকে এখনো বেশ আত্মবিশ্বাসী ও উজ্জ্বল দেখায়। বয়স বাড়লেও তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের আবেদন কমেনি; বরং সময়ের সঙ্গে তার উপস্থিতিতে এসেছে এক ধরনের পরিণত সৌন্দর্য।

নিজের সৌন্দর্য ও সুস্থতার রহস্য নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন কাজল। তার ভাষ্যমতে, তারুণ্য ধরে রাখতে তিনি দামি প্রসাধনীর চেয়ে নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, ত্বকের যত্নে খুব বেশি জটিল রুটিনের প্রয়োজন নেই। ত্বক পরিষ্কার রাখা এবং আর্দ্রতা বজায় রাখাই সবচেয়ে জরুরি।

কাজল নিয়মিত মুখ পরিষ্কার করেন এবং মেকআপ ব্যবহারের পর তা ভালোভাবে তুলে ফেলেন। ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার ও ময়েশ্চারাইজার ব্যবহার করা তার দৈনন্দিন অভ্যাসের অংশ। এছাড়া ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে তিনি উপযুক্ত প্রসাধনী ব্যবহার করেন এবং পর্যাপ্ত পানি পান করার ওপরও জোর দেন। কেবল বাইরের যত্ন নয়, শরীরের অভ্যন্তরীণ সুস্থতার দিকেও সমান নজর দেন এই অভিনেত্রী। তিনি পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী ডায়েট পরিকল্পনা মেনে চলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য

আপডেট সময় : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬