ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফাইনাল: লাইফ ওয়ে ক্লাব ৩-০ গোলে চ্যাম্পিয়ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে মাসব্যাপী জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লাইফ ওয়ে ক্লাব, ঝিনাইদহ। দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।

গত শনিবার (৮ আগস্ট) জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

ফাইনাল খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের উন্মাদনা ও বাঁধভাঙা উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখরিত ছিল। গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী মাঠে বসেই খেলা দেখেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফাইনাল: লাইফ ওয়ে ক্লাব ৩-০ গোলে চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬