ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি

কাজের সংখ্যা কম হলেও অভিনয়েই তুষ্ট তানজিকা আমিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শোবিজ জগতে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন তানজিকা আমিন। তবে পর্দায় তার উপস্থিতি বরাবরই বেশ হিসেবি। বেছে বেছে অল্প কাজ করার এই প্রবণতা নিয়ে তানজিকা নিজেই জানালেন তার মনের কথা। তার মতে, তিনি অল্পতেই তুষ্ট এবং নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। সুপারস্টার না হলেও একজন অভিনেত্রী হিসেবে অভিনয়কে ভালোবেসে সুস্থ ও সুন্দর জীবন পার করছেন তিনি।

২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোয় আসেন তানজিকা আমিন। প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি, যদিও কাজের সংখ্যা সবসময়ই ছিল সীমিত।

তানজিকার ক্যারিয়ারের অন্যতম আলোচিত মোড় আসে ২০২৩ সালে। নির্মাতা আশফাক নিপুনের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এ ‘মিতু’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসায় ভাসেন। এই চরিত্রটি মানুষের মনে গভীর দাগ কাটে, যা ভালো কাজের প্রতি তার দায়িত্ব ও চাপ আরও বাড়িয়ে দেয়। সেই চাপ সামলে ২০২৪ সালে সালজার রহমানের পরিচালনায় ‘কালপুরুষ’ সিরিজে ‘নোভা’ চরিত্রে হাজির হন তিনি। দীর্ঘদিনের নিঃসন্তান ও অসুখী এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছিল সিরিজটি। এরপর ২০২৫ সালে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’। এই সিরিজে তানজিকাকে প্রথমবারের মতো হিজাব ও বোরকা পরিহিত ভিন্নধর্মী এক গেটআপে দেখা যায়।

ওটিটি প্ল্যাটফর্মে তানজিকার ব্যস্ততা আরও স্পষ্ট হয় গেল বছরের ডিসেম্বরে, যখন মাত্র চার দিনের ব্যবধানে তার দুটি ওয়েব সিনেমা মুক্তি পায়। এর একটি ছিল শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’, যেখানে তিনি ‘তানিয়া’ নামের এক গৃহিণীর চরিত্রে অভিনয় করেন। অন্যটি রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’, যেখানে তাকে দেখা যায় একজন সাংবাদিকের ভূমিকায়। তানজিকা জানান, ওটিটির কাজের সুবাদে তার একটি আলাদা ফ্যান-ফলোয়ার তৈরি হয়েছে এবং নাটকের বাইরে নতুন দর্শকের কাছে নিজের অভিনয় দক্ষতা মেলে ধরার সুযোগ পেয়েছেন তিনি।

কাজের ক্ষেত্রে অতিমাত্রায় বাছবিচার করতে গিয়ে কিছু ভালো কাজ হাতছাড়া করার আফসোসও রয়েছে এই অভিনেত্রীর। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া তেমনই একটি ঘটনা। তানজিকা ভেবেছিলেন সিনেমাটি তিনি না করলেও ক্ষতি নেই, কিন্তু মুক্তির পর সেটি দেখে তার বড় ধরনের আফসোস হয়েছিল। এছাড়া ২০১৩ সালে ওপার বাংলার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের বিপরীতে একটি সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে এসব আফসোস নিয়ে খুব বেশি মাথা ঘামান না তানজিকা। কৌতুক করে নিজেকে ‘রানী ভিক্টোরিয়া’র মতো মনে করার কথা জানিয়ে তিনি বলেন, নিজের সিদ্ধান্তের ওপর তার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তিনি যা করেছেন বা করছেন, তা নিয়েই তিনি ভালো আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কাজের সংখ্যা কম হলেও অভিনয়েই তুষ্ট তানজিকা আমিন

আপডেট সময় : ০৪:০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬