ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে রাত্রিকালীন পাহারা ও বাঁশের ব্যারিকেড বা 'বাঁশকল' চালু রয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকলের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত গ্রামবাসী ও গ্রামপুলিশদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ডিউটিরত সাধারণ মানুষের আমন্ত্রণে তাদের সাথে বসে চা পান করেন। পুলিশ সুপারের এমন উপস্থিতিতে স্থানীয় গ্রামবাসী ও গ্রামপুলিশদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। দায়িত্ব পালনরতদের উৎসাহিত করতে তিনি তাদের মাঝে শুকনো খাবার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন।

দায়িত্বরত সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে সতর্ক করে বলেন, রাতে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যেন কোনো প্রকার অযথা ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

পরিদর্শনের সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম এবং তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬