ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য জবি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য সিরাজগঞ্জে তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই মক্কা চুক্তি সৌদিকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে না, দাবি ইরানের সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি জানালেন নাহিদ ইসলাম কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাত মাস যোগাযোগ নেই, উদ্বিগ্ন পরিবার মন্ত্রিত্ব স্থায়ী নয়, গুঞ্জনের জবাবে বললেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরিতে এডাস্টে আন্তর্জাতিক সেমিনার বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

জবি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্লাকার্ড প্রদর্শনী কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের তিন দিন পর শুক্রবার (৭ আগস্ট) আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন উপাচার্য।

উপাচার্যের সঙ্গে এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিছু শিক্ষার্থী বিভিন্ন দাবিতে প্লাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে মিলনায়তনের বাইরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় বিভিন্ন দাবিতে প্লাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশ করতে চান কিছু শিক্ষার্থী। এ ঘটনাকে ঘিরে মিলনায়তনের বাইরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জকসু, ছাত্রশিবি

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জবি সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপাচার্য

আপডেট সময় : ০২:২৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬