ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত বাস ভাড়া নিলে রুট পারমিট বাতিল হবে: পরিবহনমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রেশার্স ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বৈশ্বিক সংকট মোকাবিলায় নতুন করে ভাবার আহ্বান গুতেরেসের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আসমা বিনতে মফিজ, যিনি অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।

দুর্ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ার এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য শ্রেণিকক্ষের সব ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৫:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬