সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ) উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত একটি স্বাগত প্রাতরাশে অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদরদপ্তরে এই প্রাতরাশের আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতা এবং তাদের সফরসঙ্গীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করেন, যারা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din





























