ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পায়নি ইসি: আখতার আহমেদ আলিফের ক্ষত ও রাজনৈতিক সহিংসতার বিপজ্জনক স্বাভাবিকীকরণ জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন করলেন সেনাপ্রধান শিল্প বাঁচাতে মালয়েশিয়া থেকে বেশি দামে গ্যাস আমদানির সিদ্ধান্ত মন্ত্রিসভায় বাতিল অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী ডলারের দাম দেশের বাজারে ২৪০ হার্টজ ওএলইডি গেমিং মনিটর আনলো গিগাবাইট ৪৬ বছর পর পাকিস্তান ক্রিকেটে বিরল ঘটনা, ৮ উইকেট নিয়েও বাদ আব্বাস ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার থাইল্যান্ডে আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে বনানী ক্লাবের ৩৭ পদক

নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারী ও শিশু নির্যাতন দমন মামলায় অভিযুক্ত হওয়া এবং এই মামলায় কারাভোগ করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ)/২০২৫ এর ৯ (৪) (খ) এবং পেনাল কোড-১৮৬০ এর ৩০৭/৩২৩ ধারায় মামলা নং-৬৭/১১৩৯ (তারিখ ১৮/১১/২০২৫) চলমান রয়েছে। তিনি এই মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতেও ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (২) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক তাকে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করেছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৪:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬