ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরের অলোয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আবদুস সালাম পিন্টু শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ঢল, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন উত্তাল ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে কারফিউ ও তীব্র বিক্ষোভ

৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আখিলেশ রেড্ডি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছরের নভেম্বরে পাওয়া সাময়িক নিষেধাজ্ঞাটিই এখন পূর্ণাঙ্গ রায়ে রূপ নিয়েছে। এই শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে প্রথমবার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এই অভিযোগগুলো মূলত ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তদন্তের ওপর ভিত্তি করেই ট্রাইব্যুনাল রেড্ডির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত বলে রায় দেয়।

ট্রাইব্যুনালের দেওয়া রায়ে রেড্ডিকে তিনটি সুনির্দিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথমত, তিনি ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। দ্বিতীয়ত, অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন। এবং তৃতীয়ত, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দিয়েছেন। এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আইসিসি তাকে দীর্ঘমেয়াদে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আখিলেশ রেড্ডি

আপডেট সময় : ০২:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬