ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর হয়নি। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এবার মাঠের বাইরের শাস্তির মুখে পড়েছে দলটি। ধীরগতির বোলিংয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করে। আবুধাবিতে শনিবার অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল। এই অপরাধের দায়ে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশের ওপর জরিমানা আরোপের সিদ্ধান্ত নেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় এই অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় : ০২:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬