
সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর হয়নি। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এবার মাঠের বাইরের শাস্তির মুখে পড়েছে দলটি। ধীরগতির বোলিংয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করে। আবুধাবিতে শনিবার অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল। এই অপরাধের দায়ে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশের ওপর জরিমানা আরোপের সিদ্ধান্ত নেন।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় এই অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২