সালমান খানকে ফের হত্যার হুমকি, অডিও বার্তায় চাঞ্চল্য
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে একটি চাঞ্চল্যকর অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। ওই বার্তায় শুধু সালমান খান নয়, তার সঙ্গে কাজ করা বলিউড তারকা এবং তার পরিবারের সদস্যদেরও খুনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
ভাইরাল হওয়া এই অডিও বার্তায় দাবি করা হয়েছে, সালমান খানের সঙ্গে কাজ করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গ্যাংয়ের নির্দেশ অমান্য করায় টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। সালমানকে আগেই ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং তার পরিবারের সদস্যদেরও হুমকি দেয়া হয়েছিল।
সালমানকে ঘিরে এই হুমকির মধ্যেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সামনে এসেছে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এই গুলি চালায়। অল্পের জন্য রক্ষা পেলেও টাইগার শ্রফের গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে। তখন থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে। ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।



























