ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪ সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল অ্যান কারসনের প্রবন্ধ: পৃষ্ঠারা যখন প্রেম করে নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২০ টাইগার শ্রফের ওপর হামলা: তারকাদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, টিভিতে দেখে জানল পরিবার

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজার উৎসবে শামিল হতে সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে রোববার রাতে তিনি ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন।

ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, 'এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।' ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে কেবল বাংলাদেশি হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ধর্ম ভিন্ন হলেও রাষ্ট্র সবার এবং এই রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, 'ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের। বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি আমাদের সকলের।'

পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের যেমন নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকদেরও একে অপরকে দেখে রাখার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দায়িত্ব রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান ভেদাভেদ করেনি। দেশের উন্নয়ন ও পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নতি হলে সবাই সমানভাবে উপকৃত হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। তিনি মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এই তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬