ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ওয়েবসাইট হ্যাকিং, বিশ্বজুড়ে নতুন নিরাপত্তাসংকট মিলানে সহিংস বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, দেশেও পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ বিক্ষোভে রণক্ষেত্র ফ্রান্স, আড়াই হাজারের বেশি গ্রেপ্তার চালকের ঘুম কেড়ে নিল ১৪ প্রাণ, নাটোরের মহাসড়কে শোকের মাতম আবাসন খাতে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব দুর্গাপূজার ৫ দিনের ছুটি শুরু আজ, জরুরি সেবা চালু

পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে এই সুযোগে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের বিস্তর অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা।

সায়েদাবাদ বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই যাত্রীদের আনাগোনা বেড়েছে। যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্তে শরীয়তপুরগামী ফেম পরিবহনের টিকিট বিক্রেতা সোহেল আহমেদ জানান, ছুটির কারণে যাত্রীর চাপ অনেক বেশি। বর্তমানে শরীয়তপুরের ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তবে যাত্রীদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ার পর আগে ভাড়া ২৮০ টাকা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। মিজান হোসেন নামের এক যাত্রী অভিযোগ করেন, বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় পরিবহনগুলো ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দিয়েছে।

একই চিত্র দেখা গেছে বরিশাল ও কুমিল্লা রুটেও। বরিশালের যাত্রী লিয়াকত হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে সায়েদাবাদের জনপথ মোড়ে বাসের অপেক্ষায় ছিলেন। আব্দুর রহমান নামের আরেক যাত্রী জানান, বরিশালের লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হওয়ার কথা থাকলেও এখন ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এছাড়া কুমিল্লা রুটেও ভাড়া ২০০-২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেনের দাবি, তারা সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন না।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি পুনর্নির্ধারণের বিষয়টি অনুমোদন পায়। ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এই সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটালেও বিদ্যুৎ, পানি ও হাসপাতালের মতো জরুরি সেবাসমূহ চালু থাকবে।

কুমিল্লা রুটেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাঁদের ভাষ্য, অন্য সময়ে এ রুটে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর কর্মদিবস থাকলেও ওই দিন ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ

আপডেট সময় : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬