ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। সালমানের বাড়ির আশপাশের এলাকায় যাতায়াতকারী গাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত রবিবার, যখন মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন বাহিনীর সহায়তায় তাদের ধরা হয়, যখন তারা দিল্লিগামী একটি ট্রেনে ভ্রমণ করছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের এবং বাকি দুইজন হরিয়ানার বাসিন্দা। তারা ঘটনার পর থেকেই পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের ধারণা, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল এবং গুলি চালানোর আগে টাইগারের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভয়েস মেসেজ ঘিরে এই হামলার তদন্তে নতুন মোড় এসেছে। অভিযোগ রয়েছে, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে টাইগারকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের বিষয়টিও উল্লেখ ছিল। এছাড়া অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করে একটি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে অনিল পণ্ডিত ও হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে, টাইগারকে আগে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন। পাশাপাশি সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে গেলে মুম্বাইয়ের অন্যান্য তারকাদেরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। পোস্টের শেষে লেখা হয়েছে, “এ বার অপেক্ষা করুন, তার পর কী হয় দেখুন।” তবে এই পোস্টের সঙ্গে হামলাকারীদের সরাসরি কোনো যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলা মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই ফের সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

আপডেট সময় : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬