ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে দেশের আরও সাতটি জেলায় এই ইনস্টিটিউটের শাখা প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক শিক্ষার সাথে ইসলামিক মূল্যবোধের চমৎকার সমন্বয় ঘটিয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে দেশের অন্যান্য সাতটি অঞ্চলে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলাগুলো হলো—সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও বরিশাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৪:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬