ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাহিদ রানা দেশে, তাসকিনের গোড়ালির ব্যথায় অস্ত্রোপচারের ঝুঁকি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পায়নি ইসি: আখতার আহমেদ আলিফের ক্ষত ও রাজনৈতিক সহিংসতার বিপজ্জনক স্বাভাবিকীকরণ জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন করলেন সেনাপ্রধান শিল্প বাঁচাতে মালয়েশিয়া থেকে বেশি দামে গ্যাস আমদানির সিদ্ধান্ত মন্ত্রিসভায় বাতিল অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী ডলারের দাম দেশের বাজারে ২৪০ হার্টজ ওএলইডি গেমিং মনিটর আনলো গিগাবাইট ৪৬ বছর পর পাকিস্তান ক্রিকেটে বিরল ঘটনা, ৮ উইকেট নিয়েও বাদ আব্বাস ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

৪৬ বছর পর পাকিস্তান ক্রিকেটে বিরল ঘটনা, ৮ উইকেট নিয়েও বাদ আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ৮ উইকেট শিকারের পরও দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আব্বাস। সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও তাকে একাদশের বাইরে রাখার এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে ৪৬ বছর পর এক বিরল ঘটনার জন্ম দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিগত সাড়ে চার দশকে এই প্রথম পাকিস্তানের কোনো বোলার আগের টেস্টে ৫ উইকেট নেওয়ার পরও পরবর্তী ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন। এর আগে ১৯৭৯-৮০ সালে ভারত সফরে কানপুর টেস্টে ৫ উইকেট পাওয়ার পরও চেন্নাই টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল এহতেশামউদ্দিনকে। সেবার তার স্থলাভিষিক্ত হয়েছিলেন কিংবদন্তি ইমরান খান।

চলমান উইন্ডিজ সফরে প্রথম টেস্টে বল হাতে দারুণ অবদান রাখেন মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে ৬৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ৩১১ রানে অলআউট করতে ভূমিকা রাখেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যার ফলে স্বাগতিকরা ১৮১ রানেই গুটিয়ে যায়। ম্যাচটিতে পাকিস্তান ৯০ রানে হারলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত সফল ছিলেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া আব্বাস।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের উইকেট ও কন্ডিশন বিবেচনা করেই মূলত আব্বাসকে দ্বিতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। টসের সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। তাই আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’ আব্বাসের পাশাপাশি এই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন আমের জামাল ও খুররম শাহজাদও। তাদের জায়গায় পাকিস্তান দলে অভিষেক হয়েছে আওয়াইস জাফর ও উবাইদ শাহের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৪৬ বছর পর পাকিস্তান ক্রিকেটে বিরল ঘটনা, ৮ উইকেট নিয়েও বাদ আব্বাস

আপডেট সময় : ০৪:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬