ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নাহিদ রানা দেশে, তাসকিনের গোড়ালির ব্যথায় অস্ত্রোপচারের ঝুঁকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ তাঁদের শারীরিক সমস্যা নিয়ে সম্প্রতি পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। নাহিদ রানা সাইড স্ট্রেইনের পাশাপাশি শিনবোনের ব্যথায় ভুগছেন। অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা এই পেসার বর্তমানে দেশে ফিরে এসেছেন। বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, শিনবোনের ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পাওয়া যায়নি। তবে আগামী এক-দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় করানো স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে, যার মাধ্যমেই ব্যথার কারণ ও নিরাময়ের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করা হবে।

অন্যদিকে, দীর্ঘদিনের কাঁধের সমস্যার পাশাপাশি তাসকিন আহমেদ ডান পায়ের গোড়ালির হাড় বেড়ে যাওয়ার যন্ত্রণায় ভুগছেন। ৩১ বছর বয়সী এই পেসারের জন্য অস্ত্রোপচার একটি বিকল্প হলেও, এটি তাঁর ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অনেক সময় বছরখানেক সময় লেগে যেতে পারে, যা তাসকিনের ক্ষেত্রে ভালো ফল নাও বয়ে আনতে পারে। তাই পুরোনো সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ পথে না গিয়ে ব্যথামুক্ত থেকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক।

বর্তমানে তাসকিনকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে খেলতে হচ্ছে। গোড়ালির হাড় বেড়ে যাওয়ার সমস্যা সামলাতে তাঁকে নরম জুতা পরা, জুতার ভেতর হিল কুশন ব্যবহার এবং প্রয়োজনে জুতার ভেতরের কাঠামো বিশেষভাবে বদলে ফেলার মতো বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। এছাড়া ম্যাচের সময় দুই স্পেলের মাঝের সময়ে ফিল্ডিং পজিশন নিয়ে অধিনায়ককেও কৌশলী ভূমিকা পালন করতে হয়। বর্তমানে তাসকিন ডারউইনে টেস্ট দলের সাথে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নাহিদ রানা দেশে, তাসকিনের গোড়ালির ব্যথায় অস্ত্রোপচারের ঝুঁকি

আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬