ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ কুমিল্লার ১৮ থানায় অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার আজ শুরু একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, ফল ১ অক্টোবর কোলাহলের মাঝেও নির্জনতা ধরে রেখেছে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার

দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে ৪০ বছরের শিরোপা খরা কাটানোর দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ভাগ্য সহায় হলো না দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক নিশ্চিত করেছে প্যারাগুয়ে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। তবে পুরো ৯০ মিনিট প্যারাগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। উল্টো প্যারাগুয়েও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে অচলবস্থা না ভাঙায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টি শুটআউটে নিজেদের স্নায়ু ধরে রেখে প্যারাগুয়ে তাদের পাঁচটি শটের সবকটিতেই গোল আদায় করে নেয়। বিপরীতে আর্জেন্টিনার এক ফুটবলার শট মিস করায় ৫-৪ ব্যবধানের জয় নিয়ে উৎসবে মেতে ওঠে প্যারাগুয়ে। এর ফলে রুপা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

পুরো টুর্নামেন্টেই প্যারাগুয়ের কাছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আলবিসেলেস্তেদের। গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও এই প্যারাগুয়ের কাছেই ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। পরবর্তীতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে সেমিফাইনালে পৌঁছায় তারা। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও শেষ রক্ষা হলো না। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল ১৯৮৬ সালে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আপডেট সময় : ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬