ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় হাতে আছে আর মাত্র চার দিন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে রিটার্ন জমা দিলে করছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই নিয়মে করদাতারা রিটার্ন জমার সময় প্রদেয় করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পেতে পারেন।

তবে এই করছাড়ের বিষয়টি সবার জন্য প্রযোজ্য নয়। পুরো বছরের মোট করের ওপর এই ছাড় হিসাব করা হবে না। মূলত যেসব করদাতা জুনের আগেই অগ্রিম কর, পেরোল ট্যাক্স বা অন্য কোনো উপায়ে আগাম আয়কর পরিশোধ করেছেন, তাঁরা সেই টাকার ওপর করছাড় সুবিধা পাবেন না। শুধুমাত্র রিটার্ন জমার সময় প্রদেয় করের ওপরই এই ছাড় কার্যকর হবে। এর ফলে সঞ্চয়পত্রের মুনাফার উৎসে কর, ব্যাংক এফডিআরের মুনাফার ওপর কর বা প্রতি মাসে বেতন থেকে কেটে রাখা অগ্রিম করের ওপর কোনো ছাড় মিলবে না। সংশ্লিষ্টদের মতে, সারা বছর নিয়ম মেনে কর পরিশোধকারী করদাতাদের ক্ষেত্রে এটি বৈষম্যমূলক হতে পারে।

করছাড় পাওয়ার একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যাক। ধরুন, ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আপনার করযোগ্য আয় ৭ লাখ টাকা। প্রথম চার লাখ টাকার ওপর কর নেই, বাকি তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে আপনার প্রদেয় কর দাঁড়ায় ৩০ হাজার টাকা। বুধবারের মধ্যে রিটার্ন জমা দিলে আপনি এই ৩০ হাজার টাকার ওপর ৫ শতাংশ হারে ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে আপনাকে কর পরিশোধ করতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। গত অর্থবছরে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল। এছাড়া পাঁচ শ্রেণির করদাতা ছাড়া বাকি সবাইকে এবার অনলাইনে আয়কর রিটার্ন দিতে হবে।

রিটার্ন জমা দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে করছাড়ের হার ভিন্ন হতে পারে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোনো প্রণোদনা নেই। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রিটার্ন দিলে প্রদেয় করের ২ শতাংশ বা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে। চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) রিটার্ন দিলে ৫ শতাংশ বা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন

আপডেট সময় : ০৯:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬