ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা

দেশের বাজারে ২৪০ হার্টজ ওএলইডি গেমিং মনিটর আনলো গিগাবাইট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে গেমার এবং কনটেন্ট নির্মাতাদের জন্য উন্নত প্রযুক্তির নতুন গেমিং মনিটর নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড গিগাবাইট। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি মনিটরটির মডেল ‘জিও২৭কিউ২৪এ’। বাংলাদেশের বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির এই মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা। এতে কিউএইচডি (২,৫৬০×১,৪৪০) রেজল্যুশন, ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং ২৪০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে।

নতুন এই মনিটরে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের তৈরি কিউডি-ওএলইডি প্যানেল। এই ডিসপ্লেটি ১.০৭ বিলিয়ন রঙের প্রদর্শনের পাশাপাশি ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর বা কালার গ্যামাট সমর্থন করে। এর ফলে ব্যবহারকারীরা ছবি ও ভিডিওতে নিখুঁত ও বাস্তবসম্মত রঙ এবং গভীর কনট্রাস্টের অভিজ্ঞতা পাবেন। চমৎকার ভিজ্যুয়ালের জন্য এতে আরও রয়েছে এইচডিআর১০ সমর্থন এবং প্রায় ১৫ লাখ:১ কনট্রাস্ট রেশিও।

গেমারদের বাড়তি সুবিধা দিতে মনিটরটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে এআই ব্ল্যাক ইকুয়ালাইজার, আল্ট্রা ক্লিয়ার মোশন, ওএলইডি ভিআরআর অ্যান্টি-ফ্লিকার এবং ট্যাকটিক্যাল সুইচ ২.০। এসব ফিচারের কল্যাণে দ্রুতগতির ও প্রতিযোগিতামূলক গেমগুলো আরও মসৃণভাবে খেলা যাবে এবং স্ক্রিনের ভিজিবিলিটি অনেক স্পষ্ট হবে।

কানেক্টিভিটি বা সংযোগ সুবিধার জন্য মনিটরটিতে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এর ফলে গেমিং পিসির পাশাপাশি প্লেস্টেশন ৫ কিংবা এক্সবক্স সিরিজ এক্সের মতো কনসোলগুলো খুব সহজেই এতে যুক্ত করা সম্ভব। এছাড়া ব্যবহারকারীরা মনিটরের স্ট্যান্ডটি প্রয়োজন অনুযায়ী সামনে-পেছনে কাত করতে, ডান-বামে ঘোরাতে এবং ৯০ ডিগ্রি ঘুরিয়ে খাড়া বা পোর্ট্রেট মোডে ব্যবহার করতে পারবেন। চাইলে ভেসা (VESA) ১০০×১০০ মাউন্টের সাহায্যে এটি দেয়ালেও ঝুলিয়ে ব্যবহার করা যাবে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, মূলত ই-স্পোর্টস গেমিং, প্রফেশনাল ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এবং প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রত্যাশী ব্যবহারকারীদের লক্ষ্য করেই জিও২৭কিউ২৪এ মনিটরটি বাজারে আনা হয়েছে। কিউডি-ওএলইডি প্যানেল, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও দ্রুতগতির রেসপন্স টাইমের কারণে এটি প্রিমিয়াম গেমিং মনিটরের বাজারে বেশ শক্ত অবস্থান তৈরি করবে। বাংলাদেশে গিগাবাইটের একমাত্র অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এই মনিটরটি বাজারজাত করছে।

২৪০ হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে এই মনিটরটির স্ক্রিন প্রতি সেকেন্ডে ২৪০ বার ছবি হালনাগাদ বা রিফ্রেশ করতে পারে। এতে তীব্র গতির গেম বা হাই-ফ্রেমরেটের ভিডিও দেখার সময় মোশন ব্লার এবং স্ক্রিন টিয়ারিংয়ের মতো সমস্যা দূর হয়। ফলে ই-স্পোর্টস গেমাররা প্রতিযোগিতামূলক গেমিংয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকার বাড়তি সুবিধা পান এবং ভিডিও সম্পাদনার কাজেও অত্যন্ত প্রাণবন্ত অভিজ্ঞতা লাভ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে ২৪০ হার্টজ ওএলইডি গেমিং মনিটর আনলো গিগাবাইট

আপডেট সময় : ০৪:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬