ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা হাজারো মানুষ। জেলার প্রায় সাড়ে ছয় লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রোগী, স্বজন ও চিকিৎসকদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে শত শত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অথচ যে পথ দিয়ে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে হয়, সেই গুরুত্বপূর্ণ সড়কটিই এখন খানাখন্দে ভরা।

সড়কটির বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কটির নিচের স্তরও বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এই সড়কটি শুধু হাসপাতালের রোগীরাই ব্যবহার করেন না, বরং রাঙামাটি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইন্টার্ন ডরমেটরি এবং ছাত্রী হোস্টেলের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও নার্সদেরও প্রতিদিন এই পথেই যাতায়াত করতে হয়। ভাঙাচোরা রাস্তার প্রচণ্ড ঝাঁকুনিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন গুরুতর অসুস্থ রোগী, বয়স্ক ও গর্ভবতী নারীরা। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতেও চরম বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীদের অভিযোগ, শহরের অন্যান্য এলাকার ভালো রাস্তাগুলোতেও নতুন করে পিচ ঢালাই করা হলেও হাসপাতালের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে রয়েছে। মানিকছড়ি থেকে আসা এক রোগীর স্বজন জানান, হাসপাতালে ঢোকার পথটি এমন জরাজীর্ণ থাকায় রোগীদের ভোগান্তি বহুগুণ বেড়ে যায়। সিএনজি চালক মো. রফিক বলেন, প্রতিদিন অসুস্থ মানুষদের নিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, যা রোগীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। শহরের অন্য সব জায়গায় কাজ হলেও হাসপাতালের রাস্তা কেন সংস্কার হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রোগী মো. কামাল হোসেনও একই ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি বারবার জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর আবার আগের মতো গর্ত তৈরি হয়। তারা সবাই এই সমস্যার একটি স্থায়ী ও টেকসই সমাধান চান।

এ বিষয়ে রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা জানান, সেপ্টেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা সভায় সদর হাসপাতালের এই সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরা হয়েছে। সভায় উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে রাঙামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) প্রবীর দাশ জানান, আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল সড়কসহ মোট তিনটি সড়ককে একটি প্যাকেজের আওতায় এনে সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ দ্রুতই একটি পরিদর্শক দল পাঠাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, কোনো কারণে ওই প্রকল্পের মাধ্যমে কাজ না হলে পৌরসভার নিজস্ব তহবিল বা এডিপি (ADP) ফান্ড ব্যবহার করে হলেও রাস্তাটি মেরামত করা হবে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এই সংস্কারকাজ শুরু করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা

আপডেট সময় : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬