ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামে দুই শিক্ষার্থী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার সকালে তারা বাড়ি থেকে যথাক্রমে স্কুল ও মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি। মঙ্গলবার রাত ১০টায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনেরা।

নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যদিকে, নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে এবং সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

শিশু সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিন আর বাড়িতে ফেরেনি।

ঘটনার বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, সায়েম ও মিনহাজ নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬