ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হোসেন এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও ৪ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার হারুন অর রশিদের ছেলে আউয়াল মিয়া এবং বরিশাল সদর উপজেলার সারসী এলাকার নুরু মুন্সির ছেলে সাগর মুন্সি। রায় ঘোষণার সময় আসামি আউয়াল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর এক শিশু আসামির বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

নিহত সোহান মিয়া সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় বিআরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। মামলার এজহার অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুলাই দুপুরে হ্যালোবাইক চালাতে বেরিয়ে সোহান নিখোঁজ হয়। ওইদিন বিকেলে খাসেরচর ও ধল্লা বাজারের মধ্যবর্তী রাস্তার পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা লাইলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি এবং ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬