ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দশমিনায় সংরক্ষিত বনে গাছ কাটার সময় হাতেনাতে আটক ৪ মিসওয়াক করে নামাজ পড়ার ফজিলত ও সুন্নাহসম্মত পদ্ধতি অস্ট্রেলিয়া টেস্টে লিটনের অভিজ্ঞতায় আস্থা সালাউদ্দিনের সোমবার থেকে শুরু হবে ওয়াশিংটন-তেহরান সংলাপ, জানালেন ট্রাম্প কানাইঘাটে আজিজ হত্যা মামলার ৪ নম্বর আসামি বিলাল গ্রেপ্তার বিশ্বমানের পর্যটন খাত গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী গ্লাসগো ২০২৬: কমনওয়েলথ গেমসে সাশ্রয়ী ও টেকসই আয়োজনের নতুন মডেল দেশে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে রমেক হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু মাদ্রাসা বন্ধের পক্ষে তসলিমা নাসরিন, শেখ হাসিনাকে ফেরার আহ্বান

সোমবার থেকে শুরু হবে ওয়াশিংটন-তেহরান সংলাপ, জানালেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আলোচনা ৩ আগস্ট বিকেলে শুরু হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমি এটি করতে চাই। এতে অনেক মানুষের জীবন বাঁচবে এবং অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ এড়ানো যাবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক মানুষ মারা যায়।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের সঙ্গে আলোচনার পর শুক্রবারের জন্য পরিকল্পিত একটি বড় ধরনের হামলা তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন।

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে একটি সমঝোতা হতে পারে এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে একটি চুক্তিও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সোমবার থেকে শুরু হবে ওয়াশিংটন-তেহরান সংলাপ, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০৭:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬