ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ চৌকিতে মাছ ধরার জাল ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় ফিরছে ২০০ নম্বরের পুরোনো নিয়ম গোল ও অ্যাসিস্টে স্মরণীয় বিদায়ী ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন মেসি গোলশূন্য প্রথমার্ধে মেসির বিদায়ী ম্যাচের রোমাঞ্চ অঙ্কুশ-নুসরাতকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চান মারুফ ডিসেম্বরের মধ্যে স্মার্ট বন্দরে রূপান্তর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মসজিদে সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা তৈরির সুপারিশ কমিটির লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের কথা বলে তীব্র সমালোচনায় ট্রাম্প

অঙ্কুশ-নুসরাতকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনেমা জগতে তারকাদের ঘিরে নানা ধরনের গুঞ্জন বা রটনা ডালপালা মেলে। এর মধ্যে কিছু চর্চা সময়ের সাথে মিলিয়ে গেলেও কিছু বিষয় দীর্ঘস্থায়ী হয়। টালিপাড়ার এমন এক পুরনো গুঞ্জন ছিল অভিনেতা অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহানকে নিয়ে। যদিও সেই আলোচনা এখন অনেকটাই স্তিমিত, তবুও দর্শক বা অনুরাগীদের স্মৃতি থেকে তা একেবারে মুছে যায়নি।

অতীতে এই জুটি ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘আমি যে কে তোমার’, ‘খিলাড়ি’ এবং ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ফিল্মপাড়ায় একসময় কানাঘুষো শোনা যেত, সিনেমার শুটিংয়ের সূত্রেই নাকি তারা একে অপরের কাছাকাছি এসেছিলেন। টলিপাড়ার অন্দরে এমনও গুঞ্জন ছিল যে, ঐন্দ্রিলা সেনের সাথে অঙ্কুশের সম্পর্কের সূচনার পরই নাকি নুসরাতের সাথে তার দূরত্ব তৈরি হয়। তবে সেই সময়ে দুই তারকার কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অবশেষে দীর্ঘ সময় পর এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় ও সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা কথা বললেন অঙ্কুশ। নুসরাতের সাথে প্রেমের যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, তাদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

গণমাধ্যমের কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, তাদের মধ্যে কোনো প্রেমের ব্যাপার ছিল না। তিনি ও নুসরাত মোটে ছয় থেকে সাতটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। কাজের সুবাদে যে কোনো সহ-শিল্পীর সাথে যেমন স্বাভাবিক সখ্য বা বন্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যেও ঠিক তেমনই ছিল। এর বাইরে প্রেমের কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন অভিনেতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অঙ্কুশ-নুসরাতকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা

আপডেট সময় : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬