ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের কথা বলে তীব্র সমালোচনায় ট্রাম্প বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে আইডিআরএ’র বিশেষ উদ্যোগ বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী, নিলেন কড়া অবস্থান গণঅধিকারের সদস্য জসিমের পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে হারাল বসনিয়া আজ শেষ হচ্ছে একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন কর অঞ্চল-৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ৫ অক্টোবর কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী, নিলেন কড়া অবস্থান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দেবরা’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’র দৃশ্য ব্যবহার করে প্রযুক্তি দিয়ে বিকৃত ভিডিও ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার অভিযোগ, কোনো নারীর সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার করে তাকে যৌনভাবে উপস্থাপন করা এক ধরনের অপরাধ, যা সরাসরি যৌন নিগ্রহের পর্যায়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই অনাকাঙ্ক্ষিত বিষয়ের প্রতিবাদ জানান।

জাহ্নবী জানান, ‘চুট্টামল্লে’ গানে তার দৃশ্য ব্যবহার করে যৌন উত্তেজক কনটেন্ট তৈরি করা হয়েছিল। যদিও পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়েছে, তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, প্রযুক্তির অপরাধমূলক ব্যবহারের মাধ্যমে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া কল্পিত বিষয় ছড়িয়ে দেয়া অত্যন্ত ক্ষতিকর। তার মতে, ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক নারীই কোনো না কোনো সময় এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

কোনো নারীর পোশাক, ব্যক্তিগত পছন্দ কিংবা শরীর কাউকে হয়রানির অধিকার দেয় না বলে মন্তব্য করেন জাহ্নবী। তিনি জোর দিয়ে বলেন, একজন নারী কখন সম্মতি দেবেন বা দেবেন না, সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো জরুরি। শারীরিক নিরাপত্তা নিয়ে শঙ্কার পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নারীরা নতুন করে হুমকির মুখে পড়ছেন বলেও তিনি উল্লেখ করেন। জাহ্নবীর মতে, এ ধরনের ঘটনার সমাধানে শুধু নারীদের নিরাপত্তার বিষয়টিই বড় কথা নয়, বরং অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের মানসিকতা বন্ধ করা প্রয়োজন।

এই ঘটনায় প্রতিবাদ জানানোয় নিজের সহ-অভিনেতা জুনিয়র এনটিআর-কে ধন্যবাদ জানান জাহ্নবী। এর আগেই জুনিয়র এনটিআর বিকৃত ভিডিওটির নিন্দা জানিয়েছিলেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী, নিলেন কড়া অবস্থান

আপডেট সময় : ০৫:১৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬