ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার মিরপুরের গ্রান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। তবে এ বিষয়ে মেঘলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রদান করা হয়নি।

মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার স্বামী আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ইবনে সিনায় কর্মরত এবং স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ক্যাম্পাস জীবনে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এদিকে, মেঘলার নতুন জীবনের জন্য তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

আপডেট সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬