ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরৎ উৎসব সাহিত্যে নোবেল জয়: অ্যান কারসনের সৃষ্টিশীলতায় মুগ্ধ বিশ্বজুড়ে লেখককুল রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৩ জানুয়ারি, আবেদন শুরু ১২ অক্টোবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে অংশ নিতে আগ্রহী যোগ্য শিক্ষার্থী ও গবেষকদের আগামী ১২ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া চলবে ২০২৬ সালের ১২ নভেম্বর পর্যন্ত।

গত বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে যারা মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস করেছেন, তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৩-২০২২ সালের মধ্যে উত্তীর্ণ এমবিএ, ২০১৪-২০২৩ সালের বিএড অনার্স, ২০১২-২০২৩ সালের বিএসসি ইন ইসিই এবং ২০১১-২০২২ সালের মধ্যে উত্তীর্ণ এমএসসি ইন সিএসইর শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন। পাশাপাশি বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা এবং বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এবং বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি ও এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।

এছাড়া ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এমপিএড এবং ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে এমএসএড পরীক্ষায় উত্তীর্ণরাও এই সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অন্যদিকে অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং একই সময়ের মধ্যে এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকরাও সমাবর্তনের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা বা ৪০ মার্কিন ডলার। এছাড়া প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা বা ১০ মার্কিন ডলার ফি দিতে হবে। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মূল সনদ তুলে নিয়েছেন, তাদের সনদের জন্য নতুন করে কোনো ফি দিতে হবে না। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হবে। ফি পরিশোধের জন্য সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স ও নেক্সাস) ব্যবহার করা যাবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্ট সংক্রান্ত জটিলতায় ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এই হেল্পলাইনগুলো সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সচল থাকবে। এছাড়া convocation@nu.ac.bd ই-মেইলেও যোগাযোগ করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের সুনির্দিষ্ট সময়, ভেন্যু এবং বিস্তারিত অনুষ্ঠানসূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬-২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০-২০২২, এমপিএডে ২০২০-২০২৩ এবং এমএসএডে ২০১০-২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরাও রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৩ জানুয়ারি, আবেদন শুরু ১২ অক্টোবর

আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬