
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার মিরপুরের গ্রান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। তবে এ বিষয়ে মেঘলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রদান করা হয়নি।
মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার স্বামী আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ইবনে সিনায় কর্মরত এবং স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ক্যাম্পাস জীবনে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এদিকে, মেঘলার নতুন জীবনের জন্য তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২