ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত সরকারি কোয়ার্টারে কিশোরদের মাদকের আড্ডা হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা নবুয়তের অকাট্য প্রমাণ ও মুশরিকদের হঠকারী মনোভাবের স্বরূপ নিয়মিত অভিবাসন বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়াতে বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১-দলীয় ঐক্যের ঝালকাঠির রাজাপুরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন আর সন্তান চান না মলি-মে, টমি ফিউরির পরিবারে মতবিরোধ ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই তীব্র চাপের মুখে ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মধ্যপ্রাচ্য অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ফলে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার ৩ আগস্টের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

এদিন এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

তেলের দামের এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে, যার আওতায় হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে সাধারণত তেলের দাম বেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এবং ইরানে হামলার আশঙ্কায় উদ্বেগ আরও বেড়েছিল। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব কমেছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬