ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় ফিরছে ২০০ নম্বরের পুরোনো নিয়ম গোল ও অ্যাসিস্টে স্মরণীয় বিদায়ী ম্যাচে আর্জেন্টিনাকে জেতালেন মেসি গোলশূন্য প্রথমার্ধে মেসির বিদায়ী ম্যাচের রোমাঞ্চ অঙ্কুশ-নুসরাতকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চান মারুফ ডিসেম্বরের মধ্যে স্মার্ট বন্দরে রূপান্তর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মসজিদে সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা তৈরির সুপারিশ কমিটির লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের কথা বলে তীব্র সমালোচনায় ট্রাম্প বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে আইডিআরএ’র বিশেষ উদ্যোগ

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্‌যাপন ও এর সার্বিক প্রস্তুতির লক্ষ্যে কুষ্টিয়ায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সভায় তিরোধান দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বাউল সম্রাট লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক মানবধর্ম ও দর্শনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হবে। প্রতি বছরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে আগত বাউল, সাধু ও ভক্ত-অনুরাগীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মো. হারুন-অর-রশীদ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এছাড়া সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা এবং রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৪:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬