ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন কর অঞ্চল-৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ৫ অক্টোবর কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি? সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ মুন্সীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, জরিমানা

মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের মধ্যনগরে সরকারিভাবে লিজ দেওয়া চান্দিনা ভিটির রাজস্ব বা লীজমানি আদায়ের লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এই ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এর আগে ধর্মপাশা উপজেলা থেকে লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালিত হওয়ায় লিজগ্রহীতারা সময়মতো রাজস্ব পরিশোধ করতে হিমশিম খেতেন। ফলে ২১৩টি ভিটির মধ্যে বছরে গড়ে মাত্র ২০ থেকে ২২টির লীজমানি আদায় হতো। লিজগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং রাজস্ব আহরণ বাড়াতে এবার স্থানীয় পর্যায়েই এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পেইনের কার্যক্রম তদারকি করেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়। এ সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলা এই কার্যক্রমে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০৪টি ভিটির নথি নবায়ন করা হয়েছে। এর মাধ্যমে নবায়ন ফি হিসেবে ৮ লাখ ৩০ হাজার ২৫ টাকা আদায় হয়েছে।

মধ্যনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার জানান, লিজগ্রহীতাদের সুবিধার্থে পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি সরকারি সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত জনি রায় বলেন, আগে ধর্মপাশা থেকে রাজস্ব আদায়ের কারণে হার কম ছিল, তবে স্থানীয় পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে একদিনেই ১০৪টি ভিটির নথি নবায়ন করা সম্ভব হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬