মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী
- আপডেট সময় : ০২:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের খাবারের মান, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের চারতলা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখার সময় তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এমপি আলতাফ হোসেন চৌধুরীর এই পরিদর্শনকালে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এবং আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক জাবেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

























