ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালন: বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক মানুষ ইসরাইলের নির্বাচন ঘিরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ার শঙ্কা পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) এবং আট বছরের শিশু মো. মারুফ। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির শরীরের ৮০ শতাংশ এবং শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬