ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা সিটি কর্পোরেশনের গ্যারেজে ময়লার গাড়ির চাপায় চালক নিহত মুক্ত হয়ে নির্যাতনের ভয়াবহ কাহিনী জানালেন সোমালি নারী সাজিয়া হরমুজ প্রণালিতে জাহাজ হামলা বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হাড়ের ক্ষয় ও দুর্বলতা এড়াতে চিকিৎসকদের জরুরি পরামর্শ নেত্রকোনায় ফের দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ, নেপথ্যে দালালচক্র ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ

লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে মাদক সেবনে নিষেধ করায় এক চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে লালপুর ছয়রাস্তার মোড় এলাকায় ডা. মমতাজুল ইসলাম শিমুলের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত হয় সন্ধ্যার পরে, যখন ডা. শিমুলের ছোট ভাই সোহাগ তাদের ধান শুকানোর খোলায় কয়েকজনকে আড্ডা দিতে দেখেন। এসময় সোহাগ লক্ষ্য করেন যে, সেখানে উপস্থিত ব্যক্তিরা মাদক সেবন করছিলেন। সোহাগ তাদের দিকে টর্চ লাইট ধরলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এই ঘটনার জেরে কিছুক্ষণ পর লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি ডা. শিমুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা একটি মোটরসাইকেলসহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

অভিযোগের বিষয়ে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন বলেন, বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে খোলায় বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় শিমুল ডাক্তারের ভাই সোহাগ চোখে লাইট মারলে তাকে নিষেধ করা হয়, যা থেকে কথা-কাটাকাটির সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তারা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ১২:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬