ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’ ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত সিএনজি পাম্পে গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবি জানাল ঐক্য পরিষদ স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধানে নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার যাত্রাবাড়ীর স্মৃতিফলকে অমর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা উৎপাদন, মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানার আড়ালে পরিচালিত ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। অভিযানে ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা এবং বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কারখানার মালিক নাসির হোসেনকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি সড়ক এলাকার মদিনা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক জানান, মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি’ নামক প্রতিষ্ঠানের আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন নাসির হোসেন। নাসির জিজ্ঞাসাবাদে নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে দাবি করেছেন। তিনি কারখানাটি কিনে সেখানে গোপনে ইয়াবা উৎপাদন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা উৎপাদন, মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬