ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রাবাড়ীর স্মৃতিফলকে অমর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার পরিকল্পনা নেই, জানাল কাতার জামালপুর থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কারাগারে সংগীতশিল্পী মুজিব পরদেশী চুয়াডাঙ্গায় উচ্চ আদালতের ভুয়া আইনজীবী ও সহযোগী আটক জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে চার্জশিট ২৫৯টি, বিচার শুরু ২টির দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনভর প্রচারের তালিকায় রয়েছে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার।

বিটিভির অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকাল ৪টা ৫ মিনিটে কবিতা পাঠের অনুষ্ঠান প্রচারিত হবে। এরপর বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার করা হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং রাত ৮টা ৫০ মিনিটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে। রাতের আয়োজনে রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিটিভি বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান। এই দুটি অনুষ্ঠানেই মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিটিভি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

আপডেট সময় : ১২:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬