ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের চাঁদা না পেয়ে ওএমএস ডিলারের টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

উত্তরখানে সংঘর্ষ: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সিটি করপোরেশনের অন্তত ১৪ জন কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিএনসিসির দাবি অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিষয়টি সমাধানের লক্ষ্যে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এই হামলায় প্রশাসক বা সংসদ সদস্যের কেউ আঘাত পাননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

উত্তরখানে সংঘর্ষ: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

আপডেট সময় : ০২:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬