সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া প্রদেশে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় উমুয়াকু ও নিয়াতো জঙ্গলে অপরাধীদের কথিত আস্তানা থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।
উমুন্নেওচি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানের সময় এই দেহাবশেষগুলো আবিষ্কৃত হয়। উদ্ধার হওয়া এসব কঙ্কাল অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় নিহতরা কারা ছিলেন এবং ঠিক কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























