ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত

বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমির সেবায় কোনো ধরনের অনিয়ম, ভোগান্তি বা হয়রানি আছে কি না, তা সরাসরি দেখার জন্য ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম সাধারণ সেবাগ্রহীতার বেশে আকস্মিক পরিদর্শনে বের হন। সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে বোরকা পরে তিনি উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন।

পরিদর্শনকালে ডিসি ফরিদা খানম সাধারণ নাগরিকদের মতো লাইনে দাঁড়িয়ে ভূমিসেবা নেওয়ার অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন। এ সময় তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের কাছে জানতে চান, সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত অর্থ দাবি করছেন কি না বা কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কি না। একইসঙ্গে অফিসের সার্বিক পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও তিনি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, সাধারণ মানুষকে যাতে দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা হয়।

নিজের এই উদ্যোগের বিষয়ে ফরিদা খানম বলেন, “আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি।”

তিনি আরও যোগ করেন, “ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিসেবা আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে। নিয়মিত আনুষ্ঠানিক পরিদর্শনের পাশাপাশি এখন থেকে আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬