ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীরামপুরের জনসভা থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতার কড়া হুঙ্কার ক্যানসার চিকিৎসায় পাঁচটি নতুন বায়োলজিকস আনবে এসকেএফ অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় চেকপোস্টে আত্মঘাতী হামলায় ১১ নিহত ২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ আসর: বিরাট কোহলি বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে শুরু হয়েছে আন্তর্জাতিক ফোক ড্যান্স ফেস্টিভ্যাল ‘ফেস্টিভ্যাল দ্য সাদ’। বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে ২ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেওয়া শিল্পীরা পরিবেশন করছেন লোক ঐতিহ্যের অমূল্য সম্পদ ‘মহুয়া পালা’।

উৎসবের শুরুর দিন থেকেই এই পরিবেশনাটি দর্শকদের নজর কেড়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন স্টেটে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে ‘মহুয়া পালা’ ১০-এর অধিকবার মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। পুরো এই পরিবেশনাটির নির্দেশনা দিচ্ছেন ওয়াসেক মোত্তাকিনুর রহমান।

এই পালায় নাম ভূমিকায় অর্থাৎ মহুয়া চরিত্রে অভিনয় করছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন। নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, বাংলার মাটি, মানুষের প্রেম, বেদনা ও আবেগের গল্প নিয়ে তৈরি মহুয়ার কাহিনি বিদেশের দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। তিনি বলেন, ভিন্ন ভাষা ও সংস্কৃতি হওয়া সত্ত্বেও নাচ, সুর ও ঐতিহ্যের মাধ্যমে আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম। বিদেশের দর্শকদের উচ্ছ্বাস, ভালোবাসা ও আন্তরিকতা আমাদের সবাইকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে ফোক ড্যান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মহুয়া পালা’

আপডেট সময় : ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬