ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামুদ্রিক খাতের আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির ঢামেক হাসপাতালে মৃত্যু এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির জাতিসংঘে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা চীনের ইথিওপিয়ার ৫০ বিলিয়ন গাছের স্বপ্ন ও হালিমার লড়াই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে চীনের কঠোর বার্তা জাসদের প্রতিনিধি সভা: পুলিশ বলছে আবেদন সম্পর্কে কিছুই জানা নেই দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না

লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৪। পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র প্রফেসর হিসেবে দায়িত্ব পালনরত ড. মাসুম বিল্লাহ দুই দশকেরও বেশি সময় ধরে একাডেমিক ও করপোরেট অঙ্গনে কাজ করছেন। তার কর্মজীবন জুড়ে তিনি উচ্চশিক্ষা, কৌশলগত গবেষণা, করপোরেট নেতৃত্ব, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং সরকারি খাতে কৌশলগত পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষায়িত গবেষণার ক্ষেত্রে ফাইন্যান্স ও ফিনটেকের সংযোগস্থল ছাড়াও ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি ও বিদ্যুৎ এবং বিদেশি বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো নিয়ে তার কাজ রয়েছে। এছাড়া উদীয়মান হালাল ক্রিপ্টোকারেন্সি ও ক্রিপ্টো-অ্যাসেটসহ আর্থিক প্রযুক্তির আধুনিক বিকাশ তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র।

প্রফেসর ড. মাসুম বিল্লাহ এ পর্যন্ত ৬৪টিরও বেশি বই এবং ২০০টিরও বেশি গবেষণাপত্র ও একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন। তার এসব প্রকাশনায় সমসাময়িক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োগভিত্তিক ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগের কারিগরি কাঠামো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে।

একাডেমিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে এশিয়া-প্যাসিফিক, আরব অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং সরকারি পর্যায়ে কৌশলগত পরিকল্পনায় তিনি নেতৃত্ব দিয়েছেন। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশি বংশোদ্ভূত একজন অর্থনীতিবিদের বৈশ্বিক ইসলামিক অর্থনীতি ও ফাইন্যান্সের ক্ষেত্রে দীর্ঘদিনের একাডেমিক ও গবেষণালব্ধ অবদানের বিষয়টি নতুন করে আন্তর্জাতিক পরিসরে সামনে নিয়ে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ

আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬