মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিলেন ভক্ত
- আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পছন্দের খেলোয়াড়ের প্রতি ভালোবাসা প্রমাণে কতদূর যাওয়া যায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কেরালার তরুণ ইয়াদিল ইকবাল। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকে তিনি কেরালা থেকে বুয়েনস আইরেস পর্যন্ত দীর্ঘ ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এই দীর্ঘ ভ্রমণে তাকে লন্ডন ও নিউইয়র্ক হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে এবং প্রায় ৪০ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে। ইনস্টাগ্রামে ১৭ লাখ অনুসারীর জন্য পুরো ভ্রমণের ভিডিও বা ছবি নথিভুক্ত করেন ইকবাল। বুয়েনস আইরেসে যাওয়ার পথে এতটুকু ক্লান্তি বা উৎকণ্ঠা কাজ করেনি ইকবালের মনে।
ইকবাল পেশায় একজন কনটেন্ট নির্মাতা। তিনটি রেস্টুরেন্টের মালিক ইকবাল সংবাদমাধ্যমটিকে বলেন, ‘জানি বড় ঝুঁকি নিয়েছি।’ বুয়েনস আইরেসে যাওয়ার সময় তিনি মেসির জন্য নীল-সাদা রঙের একটি ঘড়ি সঙ্গে নিয়েছিলেন। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ২০২২ বিশ্বকাপের স্মৃতিচারণ করে জানান, মেসি বিশ্বকাপ জিতবেন—এই প্রার্থনাই তিনি করেছিলেন এবং সেটি পূরণ হওয়ায় এখন তার কাছে কোনো কিছুই আর চ্যালেঞ্জ মনে হয় না।
আর্জেন্টিনায় পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই তিনি রিসেল মার্কেট থেকে ম্যাচের টিকিট সংগ্রহ করেন। মূল দামের তিন গুণ বেশি, অর্থাৎ এক হাজার ডলার খরচ করে টিকিটটি কিনতে হয় তাকে। মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে মেসির থেকে মাত্র ১০ মিটারের দূরত্বে বসে খেলাটি উপভোগ করেছেন তিনি। বেনিনের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে একটি গোল করার সঙ্গে আরও দুটি গোল করান মেসি।
ইকবালের মেসিপ্রীতি নতুন নয়। তিনি তার সন্তানের নাম রেখেছেন ‘লিয়ান মেসিল’। এছাড়া বাড়ির কাছে মেসির জন্য ৩২ মিটার লম্বা ও ২০ ফুটবল প্রস্থের একটি ম্যুরাল তৈরি করেছেন তিনি, যা চলতি বছরের জুনে মেসির নজরে আসে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোদুনগালু থেকে সড়কপথে ১৩ ঘণ্টা ভ্রমণ করে বেঙ্গালুরু যান ইকবাল এবং সেখান থেকে বিমানে যাত্রা শুরু করেন তিনি।
ফুটবল নিয়ে কেরালায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে তুমুল উন্মাদনা রয়েছে, সেই অভিজ্ঞতার কথাও জানান ইকবাল। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের আগ পর্যন্ত ব্রাজিল সমর্থকদের কাছ থেকে তাকে অনেক খোঁচা সহ্য করতে হয়েছে। তবে আর্জেন্টিনা একের পর এক শিরোপা জেতায় এখন ভক্তদের জন্য উদযাপনের উপলক্ষ তৈরি হয়েছে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি সরাসরি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা ছিল তার প্রথম বিদেশ ভ্রমণ।
ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬) ইউরো জেতায় পরিস্থিতি আরও খারাপ হয়।
আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতল এবং ভক্তরাও উদ্যাপনের উপলক্ষ পেয়ে যান।’২০২১ কোপা আমেরিকার পর ফিনালিসিমা, বিশ্বকাপ এবং তারপর আবারও (২০২৪) কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা।



























