ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ভারতে ছাত্র আন্দোলনের ‘পোস্টার গার্ল’ নেহা বোরা কে? ২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল জঙ্গল সলিমপুরে নতুন পুলিশ একাডেমি ও কারাগার হচ্ছে কটিয়াদীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান ও বাহরাইনের সংলাপের আহ্বান চরফ্যাশনে জেলেদের খাদ্য সহায়তা তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তজুমদ্দিনে নজরুল বর্ষের বক্তৃতায় মাদরাসা শিক্ষার্থীর সাফল্য রিয়াদে বিস্ফোরণ ও কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিলো ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত লেবাননের নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে হিজবুল্লাহর কাছে ২০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কঠোর আর্থিক নজরদারির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গত মাসে এই বিপুল পরিমাণ অর্থ লেবাননে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর দাবি, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ-সমর্থিত পরিবারগুলোর জন্য ইরানের পক্ষ থেকে এটি অন্যতম বড় সরাসরি আর্থিক সহায়তা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তেহরান থেকে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও সেই বাধা এড়িয়েই অর্থটি লেবাননে পাঠানো হয়েছে।

এই অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত মধ্যস্থতাকারীরা ঝুঁকির কারণে অস্বাভাবিক উচ্চ হারে কমিশন নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধিও ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে—এসব বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের এই সহায়তায় অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যেসব এলাকা এখনো সামরিক উপস্থিতির কারণে বসবাসের অনুপযোগী রয়েছে, সেখানকার বাসিন্দারাও এই সহায়তার আওতায় আসবেন।

নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে অর্থ পৌঁছানোর এই পুরো বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা দিলো ইরান

আপডেট সময় : ০৪:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬