ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে: রাষ্ট্রপতি ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের করা তিনটি পৃথক মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, জেলার গোদাগাড়ী উপজেলার গঞ্জেশীবপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাতন আজমপুর গ্রামের আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মো. আশিক।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করা হয়।

অপরদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা। ওইদিন রাত ১টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মানিকুর রহমান মানিক ও মো. আশিক নামের দুই যুবককে আটক করা হয়।

এছাড়া, ২০১১ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পৃথক এই তিনটি মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬