ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা জবিতে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধে ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ শিগগিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি, চলছে শেষ মুহূর্তের যাচাই-বাছাই

বিশ্বকাপ পরবর্তী নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা ফুটবল দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার এখনও টাটকা। তবে সেই হতাশা পেছনে ফেলে আর্জেন্টিনা এখন নতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে। আলবিসেলেস্তেদের সামনে এখন ব্যস্ত সময় অপেক্ষা করছে, যার কেন্দ্রে রয়েছে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ, ২০৩০ বিশ্বকাপের নতুন চক্র এবং ২০২৮ কোপা আমেরিকার রূপরেখা।

সবচেয়ে বড় প্রশ্নটি কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে। চলতি বছরের ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি দলের দায়িত্বে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের। তার এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী পথচলা।

ফিফা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে। নতুন চক্রের প্রথম উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর এবং বছরের শেষ উইন্ডো ৯ থেকে ১৭ নভেম্বর নির্ধারিত হয়েছে। এই দুই উইন্ডোতেই আর্জেন্টিনা দুটি করে প্রীতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ আসরের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। স্বাগতিক হওয়ার সুবাদে এই তিন দেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে এর বাইরেও তারা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে অংশ নেবে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি রবার্ট হ্যারিসন জানিয়েছেন, কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে নেশনস লিগের আদলে নতুন একটি প্রতিযোগিতার পরিকল্পনা চলছে। যদিও কনমেবলের বাছাইপর্বের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সব ঠিক থাকলে ২০২৭ সালের মার্চ থেকে আগের মতোই লিগ পদ্ধতিতে এই বাছাইপর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনাকে নজর দিতে হবে ২০২৮ সালের কোপা আমেরিকার দিকেও। এই আসর কোথায় হবে তা এখনো নিশ্চিত নয়, তবে যুক্তরাষ্ট্রে আয়োজনের জোর আলোচনা রয়েছে। যদি যুক্তরাষ্ট্র আয়োজন করে, তবে ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা কোপা আমেরিকায় অংশ নিতে পারে। এছাড়া ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকা ম্যাচটি বাতিল হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন ভেন্যু বা সূচি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে ভবিষ্যতে আর কোনো ফিনালিসিমা দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ পরবর্তী নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা ফুটবল দল

আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬